Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এসএসকেএমে চুরির অভিযোগে গ্রেপ্তার কুলপির বাসিন্দা

এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট থেকে মেডিকেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ।

এসএসকেএমে চুরির অভিযোগে গ্রেপ্তার কুলপির বাসিন্দা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট থেকে মেডিকেলের যন্ত্রাংশ চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতের নাম প্রণব হালদার (৩২)। সিস্টার ইনচার্জের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা প্রণবকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি সকাল পৌনে ৮টা নাগাদ এই চুরি হয়েছিল। তবে খোয়া যাওয়া যন্ত্রাংশ এখনও উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ