Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনলাইনে পিএফ চালুর দাবি তুললেন জুটমিলের কর্মীরা

অন্যান্য জুট মিলের মতো অনলাইনে পিএফ চালুর দাবি। এনিয়ে বুধবার বারাকপুর পিএফ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন শ্যামনগর গৌরীশঙ্কর জুটমিলের কর্মীরা।

অনলাইনে পিএফ চালুর দাবি তুললেন জুটমিলের কর্মীরা
  • ১০ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অন্যান্য জুট মিলের মতো অনলাইনে পিএফ চালুর দাবি। এনিয়ে বুধবার বারাকপুর পিএফ দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন শ্যামনগর গৌরীশঙ্কর জুটমিলের কর্মীরা। রাজ্য সরকারের মধ্যস্থতায় গত বছর ২১টি ট্রেড ইউনিয়নের সঙ্গে চুক্তির পর ঠিক হয়, একাধিক জুটমিলে অনলাইনে পিএফ চালু হবে। সেই তালিকায় ছিল গৌরীশঙ্কর জুট মিল। কিন্তু বাস্তবে তা রূপায়িত না হওয়ায় এদিন বারাকপুর পিএফ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ