নয়াদিল্লি ৩ মে: এতদিন সাধারণ মানুষের বিচার করতেন। এবার তার করুণ পরিণতিতে হতবাক গোটা দেশ। নিজের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হল এক তরুণ বিচারক আমন কুমার শর্মার দেহ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বিচারক আত্মঘাতী হয়ে থাকতে পারেন। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। বিচারকের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। স্ত্রীও একজন জুডিশিয়াল অফিসার। শনিবার সফদরজং এলাকায় নিজের ফ্ল্যাটের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় বিচারকের দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।



