Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ট্রফির সেঞ্চুরিতে চোখ জোকারের

তিন বছর পর মাদ্রিদ ওপেনে নামতে চলেছে নোভাক জকোভিচ। মঙ্গলবার প্রতিযোগিতার ড্র আয়োজিত হয়। টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলেকজান্ডার জেরেভ।

ট্রফির সেঞ্চুরিতে চোখ জোকারের
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: তিন বছর পর মাদ্রিদ ওপেনে নামতে চলেছে নোভাক জকোভিচ। মঙ্গলবার প্রতিযোগিতার ড্র আয়োজিত হয়। টুর্নামেন্টের শীর্ষ বাছাই আলেকজান্ডার জেরেভ। এই নিরিখে দ্বিতীয় আলকারাজ ও চতুর্থ জকোভিচ। পরিসংখ্যান বলছে, ২০২২ সালে এই টুর্নামেন্টের শেষ চারে মুখোমুখি হন আলকারাজ-জকোভিচ। সেই ম্যাচ জিতেছিলেন আলকারাজ। তারপর মাদ্রিদ ওপেনে আর নামেননি ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ইতিমধ্যেই ৯৯টি শিরোপা জিতেছেন সার্বিয়ান মহাতারকা। এবার ট্রফির সেঞ্চুরির জন্য মাদ্রিদ ওপেনই তাঁর পাখির চোখ। তিনি সফল হন কিনা সেটাই দেখার!

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ