Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দম্পতির যৌথ প্রযোজনা

কেবল অভিনেতা নন, বর্তমানে আলি ফজল ও রিচা চাড্ডা জুটির অন্যতম পরিচয় ‘প্রযোজক’।

দম্পতির যৌথ প্রযোজনা
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কেবল অভিনেতা নন, বর্তমানে আলি ফজল ও রিচা চাড্ডা জুটির অন্যতম পরিচয় ‘প্রযোজক’। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন তাঁরা। এমনকী, সেগুলি নানা ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত। এই আবহে মালয়ালম ভাষায় ‘গুপ্তম’ নামের একটি ছবি প্রযোজনা করছেন আলি ও রিচা। জানা গিয়েছে, এই ছবিতে তাঁদের সঙ্গে সহ প্রযোজক হিসেবে থাকবেন পায়েল কাপাডিয়া। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবির হাত ধরে গত বছর কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে গ্রাঁ প্রিঁ পুরস্কার জিতেছিলেন পায়েল। তিনি মনোনয়ন পেয়েছিলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চেও। আলি ও রিচার সঙ্গে প্রযোজনার দায়িত্ব সামলানো তাঁর নতুন চ্যালেঞ্জ। পাশাপাশি ‘গুপ্তম’ ছবিতে প্রযোজক হিসেবে থাকবেন ‘কাঁঠাল’ খ্যাত পরিচালক জেও বেবি ও অভিনেত্রী কানি কুসরুতি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ