Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

গয়না সোনার দর দেড় লাখের নীচে

প্রায় একমাসের তফাতে গয়না সোনার দর দেড় লক্ষ টাকার নীচে নামল শহরে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ২২ ক্যারেট গয়না সোনার দশ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার দাম অবশ্য এখনও দেড় লাখের উপরই রয়েছেন।

গয়না সোনার দর দেড় লাখের নীচে
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় একমাসের তফাতে গয়না সোনার দর দেড় লক্ষ টাকার নীচে নামল শহরে। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ২২ ক্যারেট গয়না সোনার দশ গ্রামের দর যায় ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। ২৪ ক্যারেট বিশুদ্ধতার সোনার দাম অবশ্য এখনও দেড় লাখের উপরই রয়েছেন। এদিন তার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা। এর আগে গয়নার সোনার দার শেষ বার দেড় লাখ টাকার নীচে ছিল ২০ ফেব্রুয়ারি। কিন্তু ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে সোনার দার বিরাট মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়নি। বিগত কয়েকদিন ধরেই তার দাম একটু করে কমতে শুরু করেছে। গয়না সোনার পাশাপাশি এদিন রুপোর কেজি পিছু দরও আড়াই লাখ টাকার নীচে নেমেছে। এদিন এক কেজি খুচরো রুপোর দর শহরে ছিল ২ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। গত শনিবারের তুলনায় দাম কমেছে প্রায় ৯ হাজার টাকা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ