Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন জাপানের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাপানকে পাশে পেল ভারত। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দিয়েছে। পাক জঙ্গিদের ঘাঁটি উপড়ে ফেলতে বদ্ধপরিকর নয়াদিল্লি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন জাপানের
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাপানকে পাশে পেল ভারত। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দিয়েছে। পাক জঙ্গিদের ঘাঁটি উপড়ে ফেলতে বদ্ধপরিকর নয়াদিল্লি। এই আবহে সূর্যোদয়ের দেশের সমর্থন ভারতকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

Advertisement

সোমবার ভারত সফরে এসেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ভারতের পাশে থাকার বার্তা দেন তিনি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনওভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করা যায় না। যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছে জাপান। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজনাথ। এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একমত হয়েছে দু’দেশ। এনিয়ে গত ছ’মাসের মধ্যে নাকাতানির মুখোমুখি হলেন রাজনাথ। শেষবার লাওসে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। এদিন বৈঠকের পর রাজনাথ বলেন, ‘দ্বিপাক্ষিক বৈঠকে আমরা প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী।’

সম্পর্কিত সংবাদ