Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার জলপাইগুড়িতে

জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার জলপাইগুড়িতে
  • ২৯ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্যে সুদৃশ্য জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে ব্যাপক উৎসাহ জলপাইগুড়িতেও। মানুষের এই উৎসাহ অনুভব করে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এজন্য পুরসভার পক্ষ থেকে শহরের থানা মোড় ও কদমতলা মোড়ে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে অংশ নেবেন অসংখ্য মানুষ। জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে স্ক্রিনে দীঘার মন্দিরে জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত দেখানো হবে। 

Advertisement

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আজ, মঙ্গলবার দীঘায় মহাযজ্ঞ। এই উপলক্ষ্যে জলপাইগুড়ি শহরে নামকীর্তন সহযোগে শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূল। সমাজপাড়া মোড় থেকে ওই শোভাযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করবে। গত দু’দিন ধরে এনিয়ে জলপাইগুড়িতে মাইকে করে ব্যাপক প্রচার চালানো হয়েছে তৃণমূলের তরফে। শহরে লাগানো হয়েছে ব্যানার, পোস্টার।

সম্পর্কিত সংবাদ