Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েল মুক্তি দিল অস্কারজয়ী প্যালেস্তিনীয় পরিচালককে

অবশেষে মুক্তি পেলেন ইজরায়েলি সেনার হাতে গ্রেপ্তার অস্কারজয়ী প্যালেস্তিনীয় পরিচালক হামদান বল্লাল। তাঁর সঙ্গে দুই প্যালেস্তিনীয় নাগরিকও ছাড়া পেয়েছেন।

ইজরায়েল মুক্তি দিল অস্কারজয়ী প্যালেস্তিনীয় পরিচালককে
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জেরুজালেম: অবশেষে মুক্তি পেলেন ইজরায়েলি সেনার হাতে গ্রেপ্তার অস্কারজয়ী প্যালেস্তিনীয় পরিচালক হামদান বল্লাল। তাঁর সঙ্গে দুই প্যালেস্তিনীয় নাগরিকও ছাড়া পেয়েছেন। মঙ্গলবার ওয়েস্ট ব্যাঙ্কের কিরায়াত আরবা থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Advertisement

সোমবার ইজরায়েলের দখলে থাকা ওয়েস্ট ব্যাঙ্কের সুসিয়া গ্রামে বাড়ির কাছে হামদানের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। তাঁকে ব্যাপক মারধর করা হয়। তাঁর মাথাও ফেটে যায়। এরপর হামদানকে গ্রেপ্তার করে নিয়ে যায় ইজরায়েলি সেনা। সোমবারের এই ঘটনার পর থেকে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহকারী পরিচালক হামদানের কোনও খোঁজ মিলছিল না। ঘটনার সময় সেখানে ছিলেন স্থানীয় বাসিন্দা জোশ কিমেলম্যান। তিনি বলেন, হামদানের উপর মুখোশ পরিহিত অন্তত ১৫-২০ জন দুষ্কৃতী হামলা চালায়। মারধরের ঘটনায় গুরুতর জখম হন তিনি। সাহায্যের জন্য চিৎকারও করছিলেন। পরে তাঁকে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় সেনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ