হায়দরাবাদ: আইপিএলে শুরুর আগেই কি সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অশান্তির ছায়া? ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা এক ভিডিয়োতে তেমন ইঙ্গিতই ধরা পড়েছে। শনিবার প্র্যাকটিস ম্যাচে ঈশান কিষানকে আউট করার পর স্পিনার জিশান আনসারির উত্তেজিত ‘সেন্ড-অফ’ একেবারেই অস্বাভাবিক লেগেছে ক্রিকেটপ্রেমীদের। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ঈশানই এবার সানরাইজার্সের ক্যাপ্টেন। সেজন্যই আনসারির অঙ্গভঙ্গি অনভিপ্রেত।



