Bartaman Logo
৬ জুলাই, ২০২৬

মুম্বই হামলার নেপথ্যে দাউদ? তাহাউরকে জেরা করে সূত্র জুড়ছে এনআইএ

মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হুসেন রানাকে দফায় দফায় চলছে জেরা। আর এতে টুকরো টুকরো যেসব তথ্য উঠে আসছে, সেগুলি নিয়ে চলছে কাটাছেঁড়া।

মুম্বই হামলার নেপথ্যে দাউদ?  তাহাউরকে জেরা করে  সূত্র জুড়ছে এনআইএ
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হুসেন রানাকে দফায় দফায় চলছে জেরা। আর এতে টুকরো টুকরো যেসব তথ্য উঠে আসছে, সেগুলি নিয়ে চলছে কাটাছেঁড়া। একইসঙ্গে সেগুলি একসূত্রে বেঁধে ফেলার কাজও শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। ইতিমধ্যেই একাধিক জঙ্গিগোষ্ঠীর পাশাপাশি রানার সঙ্গে দুবাইয়ের এক রহস্যময় ব্যক্তির যোগ খুঁজে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। আর সেইসূত্রেই মুম্বই হামলায় আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের যোগসাজসও খতিয়ে দেখা হচ্ছে। রানার সঙ্গে দাউদের যোগাযোগ ছিল বলে অনুমান তদন্তকারীদের। 

Advertisement

হামলার ব্লুপ্রিন্ট কারা তৈরি করেছিল? নেপথ্যে থাকা পুরো নেটওয়ার্ককে ধরতে আদা জল খেয়ে লেগে পড়েছে এনআইএ। রানাকে জেরা করার পাশাপাশি মার্কিন তদন্তকারী সংস্থা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই দুবাইয়ের ওই বাসিন্দার খোঁজ শুরু হয়েছে। জানা গিয়েছে, হেডলির কথায় রানার সঙ্গে দেখা করেছিল ওই ব্যক্তি। এমনকী ২০০৮ সালের মুম্বই হামলার আগাম খবরও ছিল তার কাছে। এই রহস্যজনক ব্যক্তির সঙ্গে দাউদ ইব্রাহিম বা তার গ্যাং ডি-কোম্পানির কোনও যোগ রয়েছে কি না, এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারী সংস্থার অনুমান, ২০০৫ সাল থেকেই মুম্বই হামলার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। ষড়যন্ত্রকারীদের হদিশ পেতে বর্তমানে রানা ও ডেভিড কোলম্যান হেডলির একাধিক ফোনালাপ খতিয়ে দেখা হচ্ছে। নতুন করে রানার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য পাঠিয়েও দেওয়া হয়েছে। সূত্রে খবর, হামলার আগে ভারতের একাধিক জায়গায় ঘুরেছিল রানা। সেই বিষয়টির উপরও নজর রেখেছে এনআইএ।

Advertisement
সম্পর্কিত সংবাদ