Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বোডোর কাছে হেরে বিদায় ইন্তার মিলানের

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে নিজেদের মেলে ধরেছে নরওয়ের ক্লাব বোডো। গ্রুপ পর্বে আগেই ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমক দিয়েছিল তারা।

বোডোর কাছে হেরে বিদায় ইন্তার মিলানের
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিলান: চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে নিজেদের মেলে ধরেছে নরওয়ের ক্লাব বোডো। গ্রুপ পর্বে আগেই ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমক দিয়েছিল তারা। এবার প্লে-অফের লড়াইয়ে দু’পর্বেই ইন্তার মিলানকে বশ মানাল শেটিল ক্নুটসেনের ছেলেরা। মঙ্গলবার ফিরতি লেগে সান সিরোয় তারা জিতল ২-১ ব্যবধানে। ঘরে-বাইরে হেরে ইউরোপ সেরার লড়াই থেকে বিদায় নিল ইন্তার মিলান। দু’লেগ মিলিয়ে ২-৫ ব্যবধানে বশ মানল তারা। ম্যাচে বোডোর হয়ে জাল কাঁপান জেনস পিটার হজ ও হাকোন এভেন। ইন্তারের একমাত্র গোলটি আলেজান্দ্রো বাস্তোনির।

Advertisement

এদিকে, ঘরের মাঠে ক্লাব ব্রাগকে সহজেই হারিয়ে রাউন্ড অব সিক্সটিনের টিকিট পাকা করল আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার ৪-১ ব্যবধানে জিতল ডিয়েগো সিমোনে ব্রিগেড। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক আলেকজান্ডার সারলোথের। এছাড়া বিজয়ী দলের হয়ে জাল কাঁপান জনি কার্ডোসো। ক্লাব ব্রাগের একমাত্র গোলটি জোয়েল ওর্ডোনেজের। উল্লেখ্য, প্রথম লেগে ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ। ফলে দু’লেগ মিলিয়ে ৭-৪ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পৌঁছল স্প্যানিশ ক্লাবটি।
সহজেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল নিউকাসল। মঙ্গলবার ঘরের মাঠে কুয়ারাবাগকে ৩-২ গোলে হারাল প্রিমিয়ার লিগের ক্লাবটি। সেই সুবাদে দু’লেগ মিলিয়ে ৯-৩ ব্যবধানে জিতল তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছল বেয়ার লেভারকুসেন। মঙ্গলবার ঘরের মাঠে ওলিম্পিয়াকোসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা। তবে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে দু’গোলে জয়ের সুবাদে পরের রাউন্ডের টিকিট পাকা করল তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ