Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জোর প্রস্তুতি মোহন বাগানে

বৃহস্পতিবার কলকাতার মাটিতে মরশুমের শেষ অনুশীলন করবে মোহন বাগান। পরের দিনই ভুবনেশ্বর পৌঁছবে দল। শনিবার সুপার কাপের শেষ আটের ম্যাচে সাহাল আব্দুল সামাদদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স।

জোর প্রস্তুতি মোহন বাগানে
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার কলকাতার মাটিতে মরশুমের শেষ অনুশীলন করবে মোহন বাগান। পরের দিনই ভুবনেশ্বর পৌঁছবে দল। শনিবার সুপার কাপের শেষ আটের ম্যাচে সাহাল আব্দুল সামাদদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। তার প্রস্তুতি ইতিমধেই সেরে ফেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে কেরল দুরন্ত ফুটবলে মাত দিয়েছে ইস্ট বেঙ্গলকে। ছন্দে রয়েছেন নোয়া। তাঁর দৌড় থামানোর চ্যালেঞ্জ কোচ বাস্তব রায়ের সামনে। পাশাপাশি লক্ষ্যভেদের জন্য বাগান থিঙ্কট্যাঙ্কের ভরসা সুহেল ভাট। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে দলকে আশা দেখাচ্ছেন তিনি। তবে পালতোলা নৌকার ভারসাম্য অনেকটাই নির্ভর করবে অভিজ্ঞ আশিক কুরুনিয়ান, সাহাল ও দীপক টাংরির ছন্দের উপরে। মঙ্গলবার সেন্টার অব এক্সেলেন্সের অনুশীলনে উইং-প্লে’র পাসাপাশি রক্ষণের উপরে জোর দিয়েছিলেন বঙ্গ কোচ। শেষ পর্বে সেটপিস ও স্পটকিকের মহড়াও সারলেন নুনো রেইজরা। 

Advertisement

এদিকে, বৃহস্পতিবার সুপার কাপের ম্যাচে নামতে চলেছে মহমেডান স্পোর্টিং। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। বেতন সমস্যায় অ্যালেক্সিস, কাসিমভরা দেশে ফিরে গিয়েছেন। বিদেশি একমাত্র মার্ক আন্দ্রে। তবে স্বদেশি ফুটবলারদের মধ্যে রেমসাঙ্গা, আঙ্গুসানা, বিকাশ সিং, অমরজিৎরা কোচ মেহরাজউদ্দিনের বড় ভরসা।

Advertisement
সম্পর্কিত সংবাদ