Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাষ্ট্রপতিকে অপমান, সরব প্রধানমন্ত্রী মোদি

শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টাকে রাষ্ট্রপতির অপমান হিসাবেই তুলে করেছে বিজেপি।

রাষ্ট্রপতিকে অপমান, সরব প্রধানমন্ত্রী মোদি
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টাকে রাষ্ট্রপতির অপমান হিসাবেই তুলে করেছে বিজেপি। রাজনৈতিক মহলে এহেন অভিযোগ নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। তৃণমূল যদিও তথ্য তুলে ধরে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এই আবহে প্রধানমন্ত্রী মোদি রাষ্ট্রপতির অপমান ইস্যুতে ফের সরব হলেন। রবিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা শুধু রাষ্ট্রপতির নয়, গোটা দেশের 

Advertisement

অপমান।’ প্রধানমন্ত্রীর অভিযোগ, এটি ‘ডার্টি পলিটিক্স’-এর উদাহরণ। তাঁর কটাক্ষ, ‘তৃণমূল কংগ্রেসের ডার্টি পলিটিক্স এবং ক্ষমতার অহংকার শীঘ্রই ভেঙে পড়বে।’ তিনি দাবি করেন, ‘বাংলার মানুষ এই অপমান কখনও ভুলবে না।’  

সম্পর্কিত সংবাদ