Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউনিফর্ম, ব্যাগ, জুতোর মান যাচাইয়ের নির্দেশ

স্কুলে বিলি করা সরকারি ইউনিফর্ম, জুতো, ব্যাগ নিয়ে অনেকসময় অভিযোগ ওঠে। তবে, এবার থেকে সেগুলির মান যাচাইয়ের উদ্যোগ নিল শিক্ষাদপ্তর।

ইউনিফর্ম, ব্যাগ, জুতোর মান যাচাইয়ের নির্দেশ
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলে বিলি করা সরকারি ইউনিফর্ম, জুতো, ব্যাগ নিয়ে অনেকসময় অভিযোগ ওঠে। তবে, এবার থেকে সেগুলির মান যাচাইয়ের উদ্যোগ নিল শিক্ষাদপ্তর। প্রথম দফায় এগুলি ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই বিলি হয়ে গিয়েছে। এবার শিক্ষাদপ্তরের কাছ থেকে ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে, এগুলির মান পরীক্ষা করে রিপোর্ট পাঠাতে হবে বিকাশ ভবনে। ডিআইদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নিজেরাও স্কুলগুলিতে গিয়ে সেগুলির মান পরীক্ষা করেন। একই সঙ্গে, শিক্ষাদপ্তরের বেঁধে দেওয়া বিধি মেনে সেগুলি বিলি হয়েছে কি না, তাও দেখবেন। ১৫ এপ্রিলের মধ্যে এই বিষয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। শিক্ষকদের একাংশ অভিযোগ করেন, সরকার যথেষ্ট অর্থ বরাদ্দ করলেও কিছু মধ্যস্বত্বভোগী স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে যোগসাজশে নির্ধারিত মানে হেরফের করে থাকেন। ফলে, অনেকসময় জুতো বা ইউনিফর্মের মান এতটাই নেমে যায়, সেগুলি ছাত্রছাত্রীরা নিতে চায় না। অথবা নিলেও সেগুলির ব্যবহার করতে পারে না। বেশকিছু স্কুলে এ নিয়ে অভিভাবকদের বিক্ষোভও হয়েছে। সরকারের সদিচ্ছা সত্ত্বেও কিছু স্বার্থন্বেষীর ক্রিয়াকলাপে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলেই অভিযোগ শিক্ষকদের। তাই, মান পরীক্ষার এই নির্দেশকে স্বাগত জানাচ্ছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ