Bartaman Logo
৯ জুন, ২০২৬

পদত্যাগ ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের, ‘ম্যায় হুঁ না’ ইমেল রাহুল ভাটিয়ার

ইন্ডিগোর বিপর্যয়ের জেরে অবশেষে ইস্তফা দিলেন সংস্থার সিইও পিটার এলবার্স। গত বছরের ডিসেম্বর মাসে উড়ান বিভ্রাটের জেরে ইন্ডিগোর পরিষেবা প্রশ্নের মুখে পড়ে।

পদত্যাগ ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের, ‘ম্যায় হুঁ না’ ইমেল রাহুল ভাটিয়ার
  • ১০ মার্চ, ২০২৬ ২১:০৩
Prefer us on Google

মুম্বই, ১০ মার্চ: ইন্ডিগোর বিপর্যয়ের জেরে অবশেষে ইস্তফা দিলেন সংস্থার সিইও পিটার এলবার্স। গত বছরের ডিসেম্বর মাসে উড়ান বিভ্রাটের জেরে ইন্ডিগোর পরিষেবা প্রশ্নের মুখে পড়ে। এর ফলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছিলেন, প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে বরখাস্ত করার নির্দেশও দেওয়া হতে পারে। তারপর আজ, মঙ্গলবার আচমকাই সিইওর পদ থেকে ইস্তফা দিলেন এলবার্স। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে দায়িত্বে ছিলেন তিনি। তার আমলেই উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সবচেয়ে বড় সঙ্কটের সম্মুখীনও হয়েছিল সংস্থা। একাধিক উড়ান বাতিল, শোকজ, নোটিস, জরিমানা-সহ বহু সমস্যা দেখা দিয়েছিল। 

Advertisement

আজ পিটারের ইস্তফার পর আপাতত সংস্থার দায়িত্ব সামলাবেন ম্যানেজিং ডিরেক্টর রাহুল ভাটিয়া। জানিয়েছে বিমান সংস্থা। তবে এই পরিস্থিতিতে সংস্থার কর্মীদের মনোবল বাড়াতে এবং তাঁদের পাশে থাকতে এক অভিনব ইমেল করেন ইন্ডিগোর ম্যানেজিং ডিরেক্টর রাহুল। সকলকে আশ্বস্ত করতে তিনি লেখেন, ম্যায় হুঁ না। গত ডিসেম্বরে যা ঘটেছে তা কাম্য ছিল না। গ্রাহকরা যেমন এর জন্য দায়ী ছিলেন না তেমন আপনারাও ছিলেন না। কর্মরত কর্মীদের কোনও দোষ ছিল না। তারপরও তাঁদের পরিস্থিতির চাপ সামলাতে হয়েছে। আপনারা সত্যিই ইন্ডিগোর অনুপ্রেরণা। সমস্ত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যয়ের জেরে সংস্থার উপর ব্যাপক চাপ বাড়ে। সেই সময় সংস্থার শতাধিক ফ্লাইট বাতিল এবং দেরিতে চলে। সমস্যায় পড়েন প্রায় তিন লক্ষ যাত্রী। ঘটনার তদন্ত শুরু করে দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ঘটনার জেরে ইন্ডিগোর উপর ২২.২০ কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছিল। গঠন করা হয়েছিল ৪ সদস্যের তদন্ত কমিটিও। সেই ঘটনার তিনমাস পর আজ ইস্তফা দিলেন সিইও পিটার এলবার্স। 

সম্পর্কিত সংবাদ