নয়াদিল্লি: ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং শক্তি উৎপাদন পরিকাঠামোগুলিতে পাঁচদিন কোনো হামলা হবে না। এই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। তাই মঙ্গলবারের পর বুধবারও চড়ল শেয়ার বাজার। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১ হাজার ২০৫ পয়েন্ট বেড়ে দিনের শেষে ৭৫ হাজার ২৭৩ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৩৯৪ পয়েন্ট উঠে ২৩ হাজার ৩০৬ পয়েন্টে স্থির হয়। বৃদ্ধির হার ১.৭২ শতাংশ।



