Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পাক মৎস্যজীবীর প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা

মাঝ সমুদ্রে পাকিস্তানি মৎস্যজীবীকে মানবিকতার হাত বাড়িয়ে দিল ভারতীয় নৌসেনা। গুরুতর জখম ওই মৎস্যজীবীর চিকিৎসা করে প্রাণ বাঁচালেন নৌবাহিনীর কমান্ডোরা।

পাক মৎস্যজীবীর প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মাঝ সমুদ্রে পাকিস্তানি মৎস্যজীবীকে মানবিকতার হাত বাড়িয়ে দিল ভারতীয় নৌসেনা। গুরুতর জখম ওই মৎস্যজীবীর চিকিৎসা করে প্রাণ বাঁচালেন নৌবাহিনীর কমান্ডোরা। রবিবার ভারতীয় নৌবাহিনীর তরফে এক বিবৃতি বলা হয়েছে, শুক্রবার আরব সাগরের ওমান উপকূলে মাছ ধরছিল ইরানের নৌকা আল ওমেদি। নৌকায় ছিলেন ১১ জন পাকিস্তানি ও পাঁচজন ইরানি মৎস্যজীবী। জলযানটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সারাই করছিলেন পাক মৎস্যজীবী আব্দুল রহমান হানজিয়া। এই কাজের সময় তাঁর হাতের আঙুল ক্ষতবিক্ষত হয়ে যায়।  সেসময় সমুদ্রের ওই এলাকায় টহল দিচ্ছিল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ত্রিকন্দ। খবর পেয়ে দ্রুত সাহায্যের জন্য এগিয়ে যান মেরিন কমান্ডোদের মেডিক্যাল টিম। ওই পাক নাগরিকের আঙুলে ৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন কমান্ডোরা। এরপর ইরানগামী জাহাজে রহমানকে তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ