Bartaman Logo
৪ জুন, ২০২৬

আরব সাগরে ভারতীয় নৌসেনার তৎপরতা, হল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় ভয়ে কাঁটা পাকিস্তান! হাটু কাঁপছে ইসলামাবাদের। আর সেই আবহেই বৃহস্পতিবার তড়িঘড়ি বৈঠক করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।

আরব সাগরে ভারতীয় নৌসেনার তৎপরতা, হল ক্ষেপণাস্ত্র পরীক্ষা
  • ২৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০

ইসলামাবাদ ও নয়াদিল্লি: সম্ভাব্য প্রত্যাঘাতের আশঙ্কায় ভয়ে কাঁটা পাকিস্তান! হাটু কাঁপছে ইসলামাবাদের। আর সেই আবহেই বৃহস্পতিবার তড়িঘড়ি বৈঠক করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। সূত্রের খবর, ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে তিন বাহিনীকেই অ্যালার্ট থাকতে বলেছে পাকিস্তান সরকার। পাশাপাশি ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছে। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। এনএসসি বৈঠকের পর জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারত যদি সিন্ধুর জলপ্রবাহ ঘোরানোর চেষ্টা করে তাহলে তা যুদ্ধ ঘোষণা (অ্যাক্ট অব ওয়ার) বলে ধরে নেওয়া হবে। চাপের মুখে ইসলামাবাদ বলল, ভারত একতরফা পদক্ষেপ করলে সিমলা চুক্তি সহ দ্বিপাক্ষিক সব ধরনের সমঝোতা থেকে সরে আসবে পাকিস্তান। তারই মধ্যে আরব সাগরে দুই দেশের মধ্যে সংঘাতের সলতে পাকতে শুরু করেছে। পহেলগাঁও হামলার জেরে উত্তেজনার আবহেই শুক্রবারের মধ্যে করাচি উপকূলে ৪৮০ কিলোমিটার পাল্লার নয়া একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। সেজন্য আরব সাগরে তারা নো ফ্লাই জোন ঘোষণা করেছে। হুঁশিয়ারির সুরে বলেছে, ওই এলাকার ত্রিসীমানায় যেন কোনও জাহাজ না ঢোকে। পাকিস্তানের এই গতিবিধির উপর সতর্ক নজর রাখছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি। শুধু তাই নয়, বৃহস্পতিবার আরব সাগরেই মাঝারি পাল্লার ‘সারফেস টু এয়ার’ মিসাইল টেস্ট করেছে ভারতীয় নৌসেনা। ভারতের প্রতিরক্ষা শক্তি কতটা, তার জানান দিতেই এই পরীক্ষা। স্বাভাবিকভাবেই এই পদক্ষেপকে ইসলামাবাদের প্রতি সতর্কতার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। নৌসেনার নবতম ডেস্ট্রয়ার আইএনএস সুরাত (ডি৬৯) থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। এই মিসাইলটি সাফল্যের সঙ্গে উড়ন্ত নিশানায় আঘাত হানতে সক্ষম হয়েছে। মূলত রাডারের নজরদারি এড়িয়ে খুব নিচু দিয়ে শত্রু শিবির হামলা চালাতে নিমেষে তা শেষ করে দেবে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র। আইএনএস সুরাত থেকে এই মিসাইল টেস্টের পাশাপাশি আইএনএস বিক্রান্তকেও তৈরি রাখা হয়েছে বলে খবর।

Advertisement

ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ও পাল্টা পদক্ষেপ কী হওয়া উচিত, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণে এদিন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক হয় ইসলামাবাদে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা, বিদেশ ও অভ্যন্তরীণমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনীগুলির প্রধান সহ শীর্ষ সরকারি কর্তারা। ভারতের বিভিন্ন পদক্ষেপের পাল্টা হিসেবে ইসলামাবাদের তরফেও একঝাঁক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই বৈঠকের পর। পাক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয়দের জন্য ওয়াঘা সীমান্ত বন্ধ করা হচ্ছে। সার্ক ভিসায় ভারতীয়দের জন্য যেসব ছাড় থাকে, তা বাতিল করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানে থাকা সব ভারতীয় নাগরিককে ফিরে যেতে হবে বলেও ইসলামাবাদের তরফে জানানো হয়েছে। 

সম্পর্কিত সংবাদ