Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বিমানে নেশার ঘোরে সহযাত্রীর গায়ে প্রস্রাব, অভিযুক্ত ভারতীয়

নেশায় বুঁদ। নিজেকে সামলাতে না পেরে বিমানে সহযাত্রীর গায়েই প্রস্রাব করার অভিযোগ উঠল এক ভারতীয়র  বিরুদ্ধে।

বিমানে নেশার ঘোরে সহযাত্রীর গায়ে প্রস্রাব, অভিযুক্ত ভারতীয়
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নেশায় বুঁদ। নিজেকে সামলাতে না পেরে বিমানে সহযাত্রীর গায়েই প্রস্রাব করার অভিযোগ উঠল এক ভারতীয়র  বিরুদ্ধে। বুধবার এয়ার ইন্ডিয়ার দিল্লি-ব্যাংকক উড়ানে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, অভব্য আচরণের শিকার একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। ইতিমধ্যেই বিবৃতি জারি করে পুরো ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই ঘটনার পিছনে আরও কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এনিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। ওই বিমান সংস্থার সঙ্গেও কথা বলা হবে। যদি কোনও গাফিলতি হয়ে থাকে, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এর আগেও একইরকম একটি ঘটনার সাক্ষী হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। মদ্যপ অবস্থায় বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ উঠেছিল এক যাত্রীর বিরুদ্ধে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ