Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান’, রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে তোপ ভারতের

‘দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তান’, রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে তোপ ভারতের
  • ২৯ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

ওয়াশিংটন: আন্তর্জাতিক মঞ্চে বেআব্রু পাকিস্তান। পহেলগাঁওয়ে হামলার পরে জি-২০ গোষ্ঠীর সদস্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রি। এই জঙ্গি হামলায় পাক যোগের নানা তথ্য বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছিল নয়াদিল্লি। সেই রেশ কাটার আগে ফের কূটনৈতিক ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের। আর এবার বেছে নেওয়া হল রাষ্ট্রসঙ্ঘের মঞ্চকে। পাকিস্তানকে সরাসরি ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ বলে তোপ দাগলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি। মুম্বই হামলার সঙ্গে পহেলগাঁও হামলার তুলনা করেন তিনি। আর এক্ষেত্রে নয়াদিল্লির অস্ত্র পাক বিদেশমন্ত্রীর স্বীকারোক্তি। 

Advertisement

গত তিন দশক ধরে পাকিস্তান জঙ্গিদের সমর্থন ও প্রশিক্ষণ দিয়ে চলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে সম্প্রতি এই কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর এই মন্তব্য সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। সেই প্রসঙ্গ উঠল রাষ্ট্রসঙ্ঘে। নিউ ইয়র্কে গঠিত হয়েছে সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্তদের সংগঠন ভিটিএটি। তার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রসঙ্ঘে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল নাম না করে পাকিস্তানকে তুলোধোনা করেন। তিনি বলেন, সীমান্ত পারের সন্ত্রাসের শিকার ভারত। আর পাকিস্তান কীভাবে জঙ্গিবাদকে মদত দিচ্ছে, তা সেদেশের মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য থেকে স্পষ্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ