Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাফাল মেরিন ফাইটার কেনার চুক্তিতে সই ভারত ও ফ্রান্সের

২৬টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্র্যাফট কেনার বিষয়টি চুড়ান্ত করে ফেলল ভারত। ইউপিএ আমলে ফ্রান্স থেকে রাফাল কেনার প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন শুরু হয়।

রাফাল মেরিন ফাইটার কেনার চুক্তিতে সই ভারত ও ফ্রান্সের
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৬টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্র্যাফট কেনার বিষয়টি চুড়ান্ত করে ফেলল ভারত। ইউপিএ আমলে ফ্রান্স থেকে রাফাল কেনার প্রক্রিয়া নিয়ে টানাপোড়েন শুরু হয়। অবশেষে মোদি সরকারের আমলে সেই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কয়েকবছর আগেই রাফাল ডেলিভারি শুরু হয়েছে। এবার ৬৩ হাজার কোটি টাকায় ২৬টি রাফাল কেনার  চুক্তিতে ভারত ও ফ্রান্স স্বাক্ষর করে ফেলল। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে রাফাল চুক্তির প্রস্তাব অনুমোদিত হয়েছিল। রাফাল এয়ারক্র্যাফট প্রাথমিকভাবে মোতায়েন হবে আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে। চুক্তিতে স্থির হয়েছে ২২টি রাফাল এয়ারক্র্যাফট ক্রয় করা হবে। আর চারটি টুইন সিটার ট্রেনি জেট কেনা হবে। আগামী ১৫ মাস পর প্রথম ডেলিভারি দিতে হবে। সর্বাধিক সময়সীমা ৬৫ মাস। ২০৩১ সালের মধ্যে সম্পূর্ণ ডেলিভারি সম্পন্ন করতে হবে। প্রসঙ্গত এই রাফাল জেট অ্যান্টি শিপ মিসাইল ছাড়াও বহন করতে পারবে পরমাণু অস্ত্রও। এটি লং রেঞ্জ প্রিসিশন স্ট্রাইকের ক্ষমতাসম্পন্ন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, রাফালের অন্যতম বিধ্বংসী ক্ষমতা হল, ৩০০ কিলোমিটার রেঞ্জের এয়ার টু গ্রাউন্ড ক্রুজ মিসাইল স্কালপ! প্রাথমিকভাবে যে রাফাল এসেছে সেগুলি বায়ুসেনার জন্য। হাসিমারা, আম্বালা, আগ্রা, গোয়ালিয়রে সেগুলি মোতায়েন করা হয়েছে। এবারের গুলি নেভির জন্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ