Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে

বাংলায় প্রথম দফার ভোটের বাকি আর ৮ দিন।  ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। ওই দিন উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচন।

প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যে
  • ১৫ এপ্রিল, ২০২৬ ১৪:০৪

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় প্রথম দফার ভোটের বাকি আর ৮ দিন। ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। ওই দিন উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচন। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। প্রথম দফায় মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে মুর্শিদাবাদে। এই জেলাকে দু ভাগে ভাগ করে মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুরে ৭৬ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। দুই পুলিশ জেলা মিলিয়ে মুর্শিদাবাদে মোট ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। মুর্শিদাবাদের মতোই উত্তর দিনাজপুর জেলাকেও দু'ভাগে ভাগ করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলা এবং রায়গঞ্জ পুলিশ জেলা। এই জেলাতে মোট ১৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ইসলামপুরে ৬১ কোম্পানি এবং রায়গঞ্জে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।

Advertisement

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের হিসেবে দু নম্বরে থাকছে পূর্ব মেদিনীপুর। এখানে মোট ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এর পরেই ২৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া ও বীরভূমে যথাক্রমে ১৯৩ কোম্পানি এবং ১৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মালদায় থাকবে ১৭২ কোম্পানি, পুরুলিয়ায় ১৫১ কোম্পানি, কোচবিহারে ১৪৬ কোম্পানি, জলপাইগুড়িতে ৯২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি, দার্জিলিঙ জেলায় ৬১ কোম্পানি এবং কালিম্পং ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আগামী সোমবারের মধ্যে বাহিনী মোতায়নের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে প্রথম পর্যায়ের ভোটে নির্বাচন কমিশন জানিয়েছে এক্ষেত্রে কোনো ঘাটতি তারা বরদাস্ত করবে না যারা ডিউটিতে যাবেন তাদের প্রত্যেকের কাছে রাখতে হবে ঢাল এবং সার্ভিস রিভলবার। ফোর্স নিয়ে যাওয়ার জন্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে গাড়ি। 

সম্পর্কিত সংবাদ