Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণ? মামলা দায়ের হাইকোর্টে

এবার তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে।

তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি  নির্মাণ? মামলা দায়ের হাইকোর্টে
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বেআইনি নির্মাণের অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারীর দাবি, মন্দির প্রাঙ্গণে সম্পূর্ণ বেআইনিভাবে ওই নির্মাণ করা হচ্ছে। বুধবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন তাঁরা।

Advertisement

তারাপীঠ মহাশ্মশানের কাছে আবর্জনা ফেলার জায়গায় কংক্রিটের একটি নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। নির্মাণ কার্যের প্রতিবাদে বিক্ষোভে নেমেছিল বীরভূম জেলা বিজেপি। নির্মাণ কাজের জন্য খোঁড়া গর্ত তাদের তরফে মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর আবর্জনা ফেলার জন্য কংক্রিটের স্থায়ী নির্মাণ করছে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। বৈষ্ণব সম্প্রদায়ের মৃত সদস্যদের সমাধির উপর বেআইনিভাবে ওই নির্মাণ চলছে বলে অভিযোগ। আরও অভিযোগ, বৈষ্ণব সম্প্রদায়কে হেয় করতে পরিকল্পিতভাবে কংক্রিটের স্থায়ী নির্মাণ করা হচ্ছে। যদিও সেচদপ্তরের তরফে ওই কাজ শুরু হয়েছিল। এবার তা নিয়ে মামলা দায়ের হল হাইকোর্ট। মামলাকারীর দাবি, মন্দিরের পাশে শ্মশান রয়েছে। অন্যকোনও নির্মাণ নেই। সেখানকার পরিবেশ নষ্ট করার জন্যই মাথা তুলছে কংক্রিটের নির্মাণ। নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিক আদালত। মামলাটির শুনানির সম্ভাবনা চলতি সপ্তাহেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ