Bartaman Logo
২ জুলাই, ২০২৬

মেয়ে নয় টার্গেট আমি, দুর্নীতির অভিযোগে সাফাই বিজয়নের

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে কেরলজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার অবশ্য মেয়ে টি বীণার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী।

মেয়ে নয় টার্গেট আমি, দুর্নীতির অভিযোগে সাফাই বিজয়নের
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে কেরলজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার অবশ্য মেয়ে টি বীণার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে আমার মেয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। বিজয়ন বলেন, আমার মেয়ের নাম করে আসলে আমাকেই ফাঁসানোর চেষ্টা চলছে। দলও বুঝতে পেরেছে আমিই টার্গেট। উল্লেখ্য, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেডের (সিএমআরএল) থেকে ১ কোটি ৭২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বীণার সংস্থা এক্সালজিক সলিউশনের বিরুদ্ধে। অভিযোগ, টাকা নেওয়া হলেও সংশ্লিষ্ট সংস্থা কোনও কাজ করেনি। ইতিমধ্যে দুর্নীতির অভিযোগে বীণার বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। ওই চার্জশিটকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে তদন্ত শুরুর প্রস্তুতি নিচ্ছে ইডি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ