Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চল ও মালদহে তাপপ্রবাহ

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও মালদহে তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চল ও মালদহে তাপপ্রবাহ
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ও মালদহে তাপপ্রবাহের বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও এইসময়ে অস্বস্তিকর গরম থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। কোনও কোনও জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে। তবে তারই মধ্যে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় এদিনই সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে চলে এসেছে। রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় (৪০.৫ ডিগ্রি)। আজ বৃহস্পতিবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা ঩নেই। উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন এলাকার পাঁচ জেলায় অবশ্য আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বায়ুমণ্ডলের 
নীচের স্তরে শুকনো গরম হাওয়া প্রবেশ করার জন্য আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদহ এলাকায়। এসব এলাকায় আজ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে কয়েকদিনের মধ্যে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বুধবার কিছুটা 
বেড়ে বুধবার ৩৬ ডিগ্রি হয়েছে।  উপকূল সংলগ্ন ও কাছাকাছি এলাকায় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাতাসে তুলনামূলভাবে বেশি জলীয় বাষ্প থাকার জন্য ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্প কম থাকার জন্য শুকনো গরম হাওয়া বইবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ