Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকতে বিশালাকৃতি ড্রোন, চাঞ্চল্য

বিশালাকৃতি একটি ড্রোনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নামখানার ফ্রেজারগঞ্জ এলাকায়। বুধবার দুপুরে বকখালি থেকে কিছুটা দূরে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে ড্রোনটি দেখতে পাওয়া যায়।

ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকতে বিশালাকৃতি ড্রোন, চাঞ্চল্য
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বিশালাকৃতি একটি ড্রোনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নামখানার ফ্রেজারগঞ্জ এলাকায়। বুধবার দুপুরে বকখালি থেকে কিছুটা দূরে পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে ড্রোনটি দেখতে পাওয়া যায়। পরে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এক মৎস্যজীবী নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। তিনিই প্রথমে সমুদ্র সৈকতে লাল ও হলুদ রঙের ওই ড্রোনটি দেখতে পান। অনেকটা জেটের মতো দেখতে সেটি। ভিতরে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার যুক্ত যন্ত্রাংশ দেখা যায়। বিশালাকৃতির বস্তুটি দেখামাত্রই মৎস্যজীবী গ্রামবাসীদের খবর দেন। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষের ভিড় জমে যায় সেটি দেখার জন্য। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেটি থানায় নিয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণত বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য এই ধরনের ড্রোন ব্যবহার করা হয়। এটি চালকবিহীন একটি দ্রুতগতির আকাশযান। মহড়ার সময় শত্রুপক্ষের বিমানের অনুকরণে নৌবাহিনী ও প্রতিরক্ষা বাহিনী এই ধরনের ড্রোন ব্যবহার করে থাকে। পুলিশের প্রাথমিক অনুমান, গভীর সমুদ্রে মহড়ার সময় এরকম অনেক ড্রোন নিষ্ক্রিয় হয়ে যায়। সম্ভবত এটিরও সেই দশা হয়েছিল। তারপর ভাসতে ভাসতে ফ্রেজারগঞ্জের উপকূলে চলে এসেছে। স্থানীয় এক বাসিন্দা সন্ধ্যা নাইয়া বলেন, ‘অতীতে কোনোদিন এরকম ড্রোন এখানে দেখা যায়নি। এটি কোথা থেকে এসেছে, কারও জানা নেই। ড্রোনটি পুরো বিমানের মতো দেখতে ছিল। পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে।’  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ