Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডেঙ্গু সংক্রমণে এবার উত্তর ২৪ পরগনাকে টপকে শীর্ষস্থানে হাওড়া

দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ফের করোনার উপদ্রব শুরু হয়েছে। এদিকে ডেঙ্গুও রয়েছে তার চেনা ফর্মেই। আনুষ্ঠানিকভাবে বর্ষা আসতে এখনও বাকি প্রায় ২০-২২ দিন।

ডেঙ্গু সংক্রমণে  এবার উত্তর ২৪  পরগনাকে টপকে  শীর্ষস্থানে হাওড়া
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে ফের করোনার উপদ্রব শুরু হয়েছে। এদিকে ডেঙ্গুও রয়েছে তার চেনা ফর্মেই। আনুষ্ঠানিকভাবে বর্ষা আসতে এখনও বাকি প্রায় ২০-২২ দিন। তার মধ্যেই রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজার (১০২০) ছাড়াল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর মুর্শিদাবাদ এবং মালদহ সপ্তাহের পর সপ্তাহ ধরে ডেঙ্গু সংক্রমণে রা঩জ্যে পালা করে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল। সেখানে এ বছর সংক্রমণে শীর্ষস্থানে উঠে এসেছে হাওড়া। শহরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় অফিস-কাছারি,  ব্যবসা-বাণিজ্য সহ নানা কাজে ঘনঘন যাতায়াতের জন্য কলকাতায় সংক্রমণও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলার মতো বিষয় হল, হাওড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এবার উত্তর ২৪ পরগনার মতো ডেঙ্গুপ্রবণ জেলাকেও ছাপিয়ে গিয়েছে। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, ১ জানুয়ারি থেকে ১৪ মে পর্যন্ত (১৯ তম সপ্তাহ) রাজ্য সরকারের হিসেবে এই তথ্য উঠে এসেছে। 

Advertisement

রাজ্যজুড়ে ডেঙ্গুর হাল হকিকত কেমন? সংক্রমণের দিক থেকে প্রথম পাঁচ জেলা হল হাওড়া (১৫৪), উত্তর ২৪ পরগনা (১৪০), হুগলি (১২০), মুর্শিদাবাদ (১১৩) এবং কলকাতা (৮২)। প্রথত দশে থাকা বাকি ৫ জেলা হল মালদহ (৭৪), দক্ষিণ ২৪ পরগনা (৭২), বাঁকুড়া (৬৯), নদীয়া (৪৮) এবং পূর্ব বর্ধমান (৪৪)। সরকার ঘোষিত ১৬ জেলার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম ডেঙ্গু আক্রান্ত নন্দীগ্রাম স্বাস্থ্যজেলায়। সেখানে বছরের গোড়া থেকে এখনও পর্যন্ত মাত্র ৩ জন এই মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ