নগর উন্নয়ন এবং পুর বিষয়ক দপ্তরের অধীনস্থ সংস্থাগুলির মালিকানাধীন নন রেসিডেন্সিয়াল প্লট রয়েছে। যেগুলি বিভিন্ন শিল্প ইউনিটকে তাদের কর্মচারীদের আবাসিক বাসস্থানের জন্য ৯৯ বছর বা তার বেশি সময়ের জন্য দেওয়া হয়েছিল। সেই সমস্ত প্লটগুলিকে রিয়েল স্টেট বা হাউসিং প্রজেক্ট নির্মাণের উদ্দেশ্যে রূপান্তর বাবদ সরকারি ফি আদায় সংক্রান্ত একটি পলিসি তৈরি হবে। এই বিষয়ে ছাড়পত্র দিল মন্ত্রিসভা।



