Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তিস্তা নদীর চরে গৃহবধূকে ধর্ষণ, চাঞ্চল্য

তিস্তা নদীর চরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর...

তিস্তা নদীর চরে গৃহবধূকে ধর্ষণ, চাঞ্চল্য
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:০২
Prefer us on Google

তিস্তা নদীর চরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়। আজ, বুধবার সন্ধ্যায় ওই বধূ গোরু আনতে চরের দিকে গিয়েছিলেন। সেই সময় এলাকারই এক যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনায় যুব তৃণমূলের জলপাইগুড়ি ১ ব্লকের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ওই যুবক এর আগেও কুকর্ম করেছে বলে অভিযোগ। অবিলম্বে যাতে তাকে গ্রেপ্তার করা হয় সেই ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ