Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাসপাতালে যাওয়ার সময় নিখোঁজ ময়নাগুড়ির গৃহবধূ! থানায় অভিযোগ দায়ের

জলপাইগুড়ির দশতলা হাসপাতালে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা হয়ে গেলেন ময়নাগুড়ির এক গৃহবধূ। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পরিজনেরা তাঁর সন্ধান পাননি।

হাসপাতালে যাওয়ার সময় নিখোঁজ ময়নাগুড়ির গৃহবধূ! থানায় অভিযোগ দায়ের
  • ১০ মার্চ, ২০২৬ ২১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ির দশতলা হাসপাতালে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা হয়ে গেলেন ময়নাগুড়ির এক গৃহবধূ। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পরিজনেরা তাঁর সন্ধান পাননি। এরপর ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন গৃহবধূর পরিবার। গত ৯ তারিখ সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকায়। অপরদিকে, মাকে না পেয়ে ক্রমাগত কেঁদেই চলেছে গৃহবধূর কন্যা সন্তান। 

Advertisement

জানা গিয়েছে, গৃহবধূর বিয়ে হয়েছে ক্রান্তিতে। চাত্রার পাড় এলাকায় মেলার আসর বসেছে। সেই কারণে কিছুদিন আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে এসেছিলেন। এরপর আচমকাই ২৯ বছরের ওই গৃহবধূ তাঁর বাবাকে জানান তিনি জলপাইগুড়ির দশতলা হাসপাতালে ডাক্তার দেখাতে যাবেন। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই। গৃহবধূর বাবা বলেন, মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুবই মানসিক সমস্যায় রয়েছি। আজ, মঙ্গলবার ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করলাম।

সম্পর্কিত সংবাদ