Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে, পালাতে গিয়ে মৃত্যু

মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন। তারই জেরে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তি হলেও সেখান থেকে পালাতে গিয়ে শেষমেশ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।

আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে, পালাতে গিয়ে মৃত্যু
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব  প্রতিনিধি, হাওড়া: মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন। তারই জেরে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে ভর্তি হলেও সেখান থেকে পালাতে গিয়ে শেষমেশ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কার্তিক সাঁতরা (৩৪)। বাড়ি জগৎবল্লভপুরের বাদেওয়ালিয়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় নিজের গলা ব্লেড দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর একটি ছোট অস্ত্রোপচারও হয়।

Advertisement

মৃতের শ্বশুর ভগীরথ পোড়েলের দাবি, রাতে নার্সিংহোমের কর্মীদের ভয় দেখিয়ে সেখান থেকে পালিয়ে যান কার্তিক। এরপরই পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ শুরু করে। পুলিশকেও খবর দেওয়া হয়। রবিবার সকালে রেললাইনের ধারে দুটি পা বিচ্ছিন্ন অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পালানোর সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ