Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ৭ মে

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে ৭ মে, বুধবার। পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফল ঘোষণা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ৭ মে
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে ৭ মে, বুধবার। পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফল ঘোষণা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওই দিন দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ওয়েবসাইট এবং অ্যাপ থেকে ফল জানা যাবে দুপুর ২টোর পর থেকে। যদিও ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট বিলি করা হবে ৮ মে। সেদিনই পরীক্ষার্থীরা মার্কশিট পেয়ে যাবেন। https://result.wb.gov.in-এর পাশাপাশি https://results.didgilocker.gov.in ওয়েবসাইটেও ফল দেখা যাবে। এছাড়াও রয়েছে ১৪টি বেসরকারি ওয়েবসাইট। WBCHSE Results অ্যাপ ছাড়াও তিনটি অ্যাপের মাধ্যমে ফল জানা যাবে। এবারই প্রথম সংসদের নিজস্ব পোর্টালেও ফলাফল দেখার ব্যবস্থা করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ