Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাল পাসপোর্ট, পুলিসের তথ্যে বিস্মিত হাইকোর্ট

জাল পাসপোর্ট কাণ্ডে পুলিসের দেওয়া তথ্য দেখে বিস্মিত কলকাতা হাইকোর্ট। এই মামলায় দুই অভিযুক্তর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার সরকারি কৌঁসুলি জানান, ভদ্রেশ্বর থানার মামলায় ১১টি আধার কার্ড ব্যবহার করে ৮৩ জনের পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে।

জাল পাসপোর্ট, পুলিসের তথ্যে বিস্মিত হাইকোর্ট
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাল পাসপোর্ট কাণ্ডে পুলিসের দেওয়া তথ্য দেখে বিস্মিত কলকাতা হাইকোর্ট। এই মামলায় দুই অভিযুক্তর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার সরকারি কৌঁসুলি জানান, ভদ্রেশ্বর থানার মামলায় ১১টি আধার কার্ড ব্যবহার করে ৮৩ জনের পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে। ওই ৮৩ জনের মধ্যে আবার ৩৭ জনের কোনও অস্তিত্বই নেই। তথ্যটি শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ ট্রাফিক হোমগার্ড মহম্মদ ইমরানের জামিনের আবেদন খারিজ করে দেন। মামলার মূল অভিযুক্ত অভিজিৎ হালদার এখনও ফেরার। তার কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ইমরানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল। বিশ্বজিৎ ঘোষ নামে এক পোস্ট ম্যানও ধরা পড়েছে। সে জাল পাসপোর্ট বাইরের লোককে পৌঁছে দিত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ