Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদ্যুৎ বিভ্রাটে জেরবার হাইকোর্ট

গত দু’দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে জেরবার   কলকাতা হাইকোর্ট। সোমবারে পর মঙ্গলবারও বিদ্যুৎ চলে যাওয়ায় কাজ বন্ধ করে এজলাস ছেড়ে উঠে যেতে হল বিচারপতিদের।

বিদ্যুৎ বিভ্রাটে জেরবার হাইকোর্ট
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত দু’দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে জেরবার   কলকাতা হাইকোর্ট। সোমবারে পর মঙ্গলবারও বিদ্যুৎ চলে যাওয়ায় কাজ বন্ধ করে এজলাস ছেড়ে উঠে যেতে হল বিচারপতিদের। 

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তখন স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত আদালত অবমাননার মামলা চলছে। তার মধ্যেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। গোটা ঘর অন্ধকার হয়ে যায়। মিনিট তিনেক পরেও বিদ্যুৎ না আসায় দু’জন বিচারপতিই এজলাস ছেড়ে বেরিয়ে যান। মঙ্গলবারও একই অবস্থা হয়েছে। একাধিক এজলাসে বিচার প্রক্রিয়া চলার সময় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে কাজ থমকে যায়। হাইকোর্টের মূল ভবনে মাত্র আধ ঘণ্টায় তিনবার লোডশেডিং হয়। সমস্যার কথা মেনে নিয়েছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষও। তাদের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছিল। আর এই সমস্যা হবে না।  সিইএসসি জানিয়েছে, তাদের তরফ থেকে কোনও সমস্যা ছিল না। আদালতের প্রযুক্তিগত কারণে এমনটা ঘটছে।  

সম্পর্কিত সংবাদ