Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কেদারনাথ ধাম যাওয়ার পথে মাঝ আকাশে খারাপ হেলিকপ্টার, রাস্তাতেই ইমার্জেন্সি ল্যান্ডিং

ফের কেদারনাথ যাওয়াতে বিপত্তি। এবার মাঝ আকাশে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি। যার জেরে রাস্তাতেই জরুরি অবতরণে বাধ্য হল কপ্টার।

কেদারনাথ ধাম যাওয়ার পথে মাঝ আকাশে খারাপ হেলিকপ্টার, রাস্তাতেই ইমার্জেন্সি ল্যান্ডিং
  • ৭ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

৭ জুন ২০২৫, হরিদ্বার: ফের কেদারনাথ যাওয়াতে বিপত্তি। এবার মাঝ আকাশে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি। যার জেরে রাস্তাতেই জরুরি অবতরণে বাধ্য হল কপ্টার। ঘটনার জেরে একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও কোনও যাত্রীর হতাহতের খবর নেই।

Advertisement

জানা গিয়েছে, হেলিকপ্টারটি বাদসু হেলিপ্যাড থেকে কেদারনাথের উদ্দেশে উড়ান নিয়েছিল। তাতে ছিলেন ৫ জন যাত্রী ও ২ জন পাইলট। কিছুদূর যাওয়ার পরেই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। সঙ্গে সঙ্গেই গুপ্তকাশীর কাছে জরুরি অবতরণে বাধ্য হন পাইলটরা। ঘটনায় যাত্রীরা আহত না হলেও, সহকারী পাইলট সামান্য জখম হয়েছেন। এছাড়া, জনবসতি এলাকায় ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের কারণে হেলিকপ্টারটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। 

উল্লেখ্য, এর আগেও কেদারনাথ ধামে যাওয়ার পথে বারেবারে দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টার। গত মাসেও কেদারনাথ ধামে অবতরণের সময় একটি হেলি-অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়েছিল। যদিও সেই ঘটনাতেও কোনও হতাহতের খবর ছিল না। কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন পাইলটরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ