Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

ঝাড়খণ্ডে সারান্ডার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর তুমুল গুলির লড়াই

ঝাড়খণ্ডের সারান্ডায় জঙ্গলের মধ্যে মাওবাদীদের সঙ্গে তুমুল গুলির লড়াই যৌথ নিরাপত্তা বাহিনীর। বুধবার ভোরে শুরু হওয়া এই অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাওবাদীদের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

ঝাড়খণ্ডে সারান্ডার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর তুমুল গুলির লড়াই
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ঝাড়খণ্ডের সারান্ডায় জঙ্গলের মধ্যে মাওবাদীদের সঙ্গে তুমুল গুলির লড়াই যৌথ নিরাপত্তা বাহিনীর। বুধবার ভোরে শুরু হওয়া এই অভিযানে গুলিবিদ্ধ হয়ে মাওবাদীদের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের। তবে অভিযান জারি থাকায় রাত পর্যন্ত সরকারিভাবে দেহ উদ্ধারের কোনো খবর জানানো হয়নি। পুলিশ সূত্রে খবর, ওয়ান্টেড মাওবাদী নেতা মিসির বেসরার নেতৃত্বে একটি সশস্ত্র দল জঙ্গলের এক ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে যাচ্ছিল। সেই সময়ই নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়ে পড়ায় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। পশ্চিম সিংভূম জেলায় ছোটা নাগরা থানার অন্তর্গত বাবুডেরা জঙ্গলে এই এনকাউন্টার চলছে। যৌথ অভিযানে অংশ নিয়েছে সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন, ঝাড়খণ্ড জাগুয়ার ও জেলা পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গলে শিবির বদলের সময় মাওবাদীদের দলটি নিরাপত্তা বাহিনীকে দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে। জবাব দিতে পালটা গুলি চালাতে শুরু করে বাহিনীও।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ