Bartaman Logo
৯ জুন, ২০২৬

পড়ুয়াদের প্যান্টে বিছুটি পাতা দিলেন প্রধান শিক্ষক

স্কুলে গোলমাল করছিল পড়ুয়ারা। শাস্তি হিসেবে প্যান্টে বিছুটি ভরে দেন প্রধান শিক্ষক বাসুদেব দেহুরি। ওড়িশার জাজপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে।

পড়ুয়াদের প্যান্টে বিছুটি পাতা দিলেন প্রধান শিক্ষক
  • ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: স্কুলে গোলমাল করছিল পড়ুয়ারা। শাস্তি হিসেবে প্যান্টে বিছুটি ভরে দেন প্রধান শিক্ষক বাসুদেব দেহুরি। ওড়িশার জাজপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে। অভিভাবকদের প্রতিবাদের মুখে মঙ্গলবার অভিযুক্ত প্রধান শিক্ষককে সাসপেন্ড করেছে শিক্ষাদপ্তর। জানা যাচ্ছে, ঘটনাটি গত ১৭ এপ্রিলের। শ্রেণিকক্ষে গোলমাল করছিল চতুর্থ ও পঞ্চম শ্রেণির বেশ কিছু পড়ুয়া। তাঁদের শাস্তি দিতেই স্কুল চত্বরের ঝোপ থেকে বিছুটি পাতা তুলে এনে ১০ পড়ুয়ার প্যান্টে ভরে দেন বাসুদেব। পাতার বিষক্রিয়ায় তীব্র চুলকানি সহ একাধিক সমস্যা দেখা দেয় পড়ুয়াদের। পরদিন ১৮ এপ্রিল থেকে ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে ধর্নায় বসেন অভিভাবকরা। ঘটনার তদন্ত শুরু করে শিক্ষাদপ্তরও। পড়ুয়া, অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলার পরেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত প্রধানশিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। লিখিত বক্তবে্য অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বাসুদেবও।

Advertisement
সম্পর্কিত সংবাদ