Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

অনুদান বন্ধ: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড

সরকারি নির্দেশ না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুদান বন্ধ: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: সরকারি নির্দেশ না মানায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার হার্ভার্ড জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় চত্বরে ইহুদি-বিদ্বেষী কাজকর্মের যে অভিযোগ ট্রাম্প প্রশাসন এনেছে, আদালতেই তার যোগ্য জবাব দেওয়া হবে। উল্লেখ্য, গত বছর ইজরায়েল-গাজা যুদ্ধ শুরু হয়। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইজরায়েল বিরোধী বিক্ষোভ দেখানো হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। সেই বিক্ষোভ আটকানোর চেষ্টা করেনি কর্তৃপক্ষ। এই মার্কিন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বার জানিয়ে দেন, কোনও চাপের মুখে তিনি মাথা নত করবেন না। এরপরই বিশ্ববিদ্যালয়ের প্রাপ্য ২২০ কোটি ডলার আটকে দেয় ট্রাম্প প্রশাসন। বোস্টন ফেডারেল কোর্টে দায়ের মামলায় হার্ভার্ড জানিয়েছে, ‘চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি সহ অন্যান্য গবেষণার সঙ্গে বিশ্ববিদ্যালয় যুক্ত। এরসঙ্গে আমেরিকার মানুষের জীবন জড়িত। এসবের সঙ্গে ইহুদি-বিরোধী মানসিকতার যোগসাজশ খুঁজছে সরকার। এটা কাঙ্খিত নয়।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ