Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত, ধাক্কা ভারতের বিশ্বকাপ পরিকল্পনায়

টি-২০ বিশ্বকাপ শুরুর ২৪ ঘন্টা আগেই বড় ধাক্কা ভারতের। আগামীকাল, শনিবার ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে মাঠে নামবেন সূর্যকুমাররা। তার আগেই দুঃসংবাদ।

চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত, ধাক্কা ভারতের বিশ্বকাপ পরিকল্পনায়
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

মুম্বই,৬ ফেব্রুয়ারি: টি-২০ বিশ্বকাপ শুরুর ২৪ ঘন্টা আগেই বড় ধাক্কা ভারতের। আগামীকাল, শনিবার ওয়াংখেড়েতে আমেরিকার বিরুদ্ধে মাঠে নামবেন সূর্যকুমাররা। তার আগেই দুঃসংবাদ। দল থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার হর্ষিতের চোট নিয়ে বলেছিলেন পরিস্থিতি দেখে ভাল লাগছে না। অধিনায়কের সেই আশঙ্কাই এবার সত্যি হল। চোটের পর হর্ষিতের ডান হাঁটুতে রক্তক্ষরণ হয়। তার পাশাপাশি পা ফুলেও যায়। স্ক্যানে ধরা পরে পার্শ্বীয় মেনিস্কাস ছিড়েছে। যার ফলে অস্ত্রপচারের সম্ভবনা রয়েছে তাঁর। এর জেরে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হতে পারে তাঁকে। 

Advertisement

গত কয়েক মাসে হর্ষিত হয়ে উঠেছিলেন মেন ইন ব্লুর নির্ভরযোগ্য অংশ। বিশ্বকাপে বুমরাহ-অর্শদীপের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে হর্ষিতকেও ব্যবহারের পরিকল্পনা ছিল কোচ গম্ভীরের। সেই পরিকল্পনা এবার ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে একজনের হর্ষিতের জায়গায় ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার হর্ষিতের জায়গায় দলে কে আসেন।

সম্পর্কিত সংবাদ