Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের পরাস্ত হরমনপ্রীতরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচেও মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার ৮ উইকেটে হার মানলেন হরমনপ্রীতরা।

ফের পরাস্ত হরমনপ্রীতরা
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

ডারবান: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচেও মুখ থুবড়ে পড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার ৮ উইকেটে হার মানলেন হরমনপ্রীতরা। ১৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পোরেন উলভার্টরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারতের প্রমীলা বাহিনী। টস হেরে প্রথমে ব্যাট করে ১৪৭ রানে গুটিয়ে যায় ভারত। হাফ-সেঞ্চুরি করেন শেফালি ভর্মা (৫৭)। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা (১৪৮-২)।

Advertisement
সম্পর্কিত সংবাদ