Bartaman Logo
২২ জুলাই, ২০২৬

হজযাত্রা: ভারত সহ ১৪টি দেশের ভিসায় রাশ সৌদির

সামনেই হজযাত্রা। এজন্য মক্কায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। এবার বাড়তি ভিড় এড়াতে বড়সড় পদক্ষেপ নিল সৌদি আরব সরকার।

হজযাত্রা: ভারত সহ ১৪টি দেশের ভিসায় রাশ সৌদির
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সামনেই হজযাত্রা। এজন্য মক্কায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। এবার বাড়তি ভিড় এড়াতে বড়সড় পদক্ষেপ নিল সৌদি আরব সরকার। ভারত, পাকিস্তান সহ ১৪টি দেশের নাগরিকদের উমরাহ ভিসা, ব্যবসায়িক ভিসা ও পারিবারিক ভিসার উপর সাময়িক নিষেধাজ্ঞা চাপাল সেদেশের প্রশাসন। সেদেশের উমরাহ ও হজ মন্ত্রক অবশ্য জানিয়েছে, এর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কোনও যোগ নেই। নিরাপদ হজ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ। জানা গিয়েছে, জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। আইন অমান্য করলে সৌদিতে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে। তবে আগে থেকে উমরাহ ভিসা থাকলে ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশাধিকার মিলবে। এবছর জুনের ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে হজযাত্রা। 

Advertisement

অভিযোগ, বহু বিদেশি নাগরিক উমরাহ ও পর্যটক ভিসা নিয়ে সৌদি আরবে আসেন। তারপর নাম নথিভুক্ত না করেই হজে শামিল হন তাঁরা। যার জেরে মক্কায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। ২০২৪ সালে এমনই একটি ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১২০০ হজযাত্রী। আসন্ন হজ মরসুমে এহেন দুর্ঘটনা রুখতে তৎপর প্রশাসন। তাই এই সিদ্ধান্ত। তবে এটাই একমাত্র কারণ নয়। ব্যবসা ও পারিবারিক ভিসা নিয়ে বহু মানুষ সৌদি আরবে আসেন। অভিযোগ, ভিসা ও শ্রম আইন লঙ্ঘন করে সেখানে কাজ করেন তাঁরা। একথা মাথায় রেখেই এই পদক্ষেপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ