Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফেব্রুয়ারিতে জিএসটি আদায় ১.৮৩ লক্ষ কোটি

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহ ১.৮৩ লক্ষ কোটি টাকার বেশি। গত বছরের তুলনায় বৃদ্ধির হার ৮.১ শতাংশ। আমদানি খাতে রাজস্ব বৃদ্ধি ও ঘরোয়া কেনাকাটায় গতি আসার ফলে এই পরোক্ষ কর সংগ্রহের পরিমাণ বেড়েছে।

ফেব্রুয়ারিতে জিএসটি আদায় ১.৮৩ লক্ষ কোটি
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহ ১.৮৩ লক্ষ কোটি টাকার বেশি। গত বছরের তুলনায় বৃদ্ধির হার ৮.১ শতাংশ। আমদানি খাতে রাজস্ব বৃদ্ধি ও ঘরোয়া কেনাকাটায় গতি আসার ফলে এই পরোক্ষ কর সংগ্রহের পরিমাণ বেড়েছে। এক্ষেত্রে মোট অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ ৫.৩ শতাংশ বেড়ে হয়েছে ১.৩৬ লক্ষ কোটি টাকা। মোট আমদানি রাজস্ব বেড়েছে ১৭.২ শতাংশ। এক্ষেত্রে আদায়ের পরিমাণ ৪৭ হাজার ৮৩৭ কোটি টাকা। রিফান্ডের পরিমাণ ২২ হাজার ৫৯৫ কোটি টাকা। বার্ষিক ভিত্তিতে বৃদ্ধির হার ১০.২ শতাংশ। এক্ষেত্রে নিট জিএসটি সংগ্রহের পরিমাণ ১.৬১ লক্ষ কোটি টাকা। যা বার্ষিক ভিত্তিতে ৭.৯ শতাংশ বেশি।

Advertisement

গত সেপ্টেম্বর থেকে ৩৭৫টি সামগ্রীতে জিএসটির হার কমানো হয়। এর পরের প্রথম মাসে জিএসটি সংগ্রহ নিম্নমুখী হয়েছিল। নভেম্বরে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ১.৭০ লক্ষ কোটি টাকা। তারপর থেকে ডিসেম্বর (১.৭৪ লক্ষ কোটি টাকা) ও জানুয়ারি (১.৯৩ লক্ষ কোটি) তে সংগ্রহের পরিমাণ বেড়েছে। 
 
 
  

Advertisement
সম্পর্কিত সংবাদ