Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

টানা ৫ বছর ধরে জিপিএফে সুদের হার অপরিবর্তিত

পাঁচবছর ধরে সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) জমার উপর সুদের হার অপরিবর্তিত রইল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীরা জিপিএফে একই হারে সুদ পান।

টানা ৫ বছর ধরে জিপিএফে সুদের হার অপরিবর্তিত
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচবছর ধরে সরকারি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) জমার উপর সুদের হার অপরিবর্তিত রইল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীরা জিপিএফে একই হারে সুদ পান। কেন্দ্রীয় সরকার এই সুদের হার নির্ধারণ করে। ২০২০ সালের এপ্রিল থেকে সুদের হার কমে ৭.১ শতাংশ হয়। সেটাই অপরিবর্তিত রয়েছে। সম্প্রতি রাজ্য অর্থদপ্তর এপ্রিল-জুন পর্যন্ত সুদের হার ৭.১ শতাংশ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি কর্মী মহলের বক্তব্য, একসময় জিপিএফে সুদের হার ১২ শতাংশ ছিল। তারপর তা কমতে শুরু করে। গত পাঁচবছর ধরে সুদের হার বৃদ্ধি না পাওয়ায় তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে বলে কর্মী মহলের অভিযোগ। কিছুটা বেশি সুদ পাওয়ার আশায় বহু সরকারি কর্মী তাঁদের বেতন থেকে ভালো পরিমাণ টাকা কাটিয়ে জিপিএফে জমা দেন। নিয়ম অনুযায়ী, মূল বেতনের ৬ শতাংশ জিপিএফে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনও কর্মী চাইলে তাঁর মূল বেতনের পুরোটাও এই তহবিলে সঞ্চয় করতে পারেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ