Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

সোনার বিক্রি বাড়বে, আশাবাদী কাউন্সিল

সোনার দর এখনও চড়া। তবু আসন্ন উৎসবের মরশুমে বিক্রিবাটা বৃদ্ধির আশা দেখছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। কলকাতায় বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৮৮ হাজার ৮০০ টাকা

সোনার বিক্রি বাড়বে, আশাবাদী কাউন্সিল
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দর এখনও চড়া। তবু আসন্ন উৎসবের মরশুমে বিক্রিবাটা বৃদ্ধির আশা দেখছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। কলকাতায় বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম ছিল ৮৮ হাজার ৮০০ টাকা। কাউন্সিলের বক্তব্য, দেশে ইতিমধ্যেই ৯০ হাজার টাকার সীমা পেরিয়েছে হলুদ ধাতু। তাতে বাজার কিছুটা থমকেছে ঠিকই। কিন্তু উৎসবকে কেন্দ্র করে সোনা কেনার প্রচলন বহু দিনের। সামনে ইদ। একইসঙ্গে চৈত্র নবরাত্রি, উগাদি সহ আঞ্চলিক উৎসবগুলি সোনার বিক্রি বাড়াবে। যুক্ত হবে বিয়ের কেনাকাটা। সোনার দাম বৃদ্ধিই ক্রেতাদের মধ্যে সোনায় বিনিয়োগে বিশ্বাস ফিরিয়ে এনেছে বলে দাবি করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। তাদের বক্তব্য, ডিজিগোল্ড, গোল্ড ইটিএফের সঙ্গে সোনার বাট ও কয়েনে বিনিয়োগ বেড়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ