Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ফের চড়ল সোনা, কমল রুপো

ফের নতুন রেকর্ড সোনার দরে। মঙ্গলবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯১ হাজার ৭৫০ টাকা।

ফের চড়ল সোনা, কমল রুপো
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের নতুন রেকর্ড সোনার দরে। মঙ্গলবার শহরে ৯৯৯ বিশুদ্ধতার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল ৯১ হাজার ৭৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। সোমবারই ৯১ হাজারের সীমা টপকেছিল হলুদ ধাতু। ওই দিন তা পৌঁছয় ৯১ হাজার ২০০ টাকায়। ফের একদিনের ব্যবধানে ৫৫০ টাকা দাম বেড়েছে সোনার। একই সঙ্গে দাম বেড়েছে ২২ ক্যারেটের হলমার্ক যুক্ত গয়না সোনারও। এদিন এই ধরনের ১০ গ্রাম সোনার দর ছিল ৮৭ হাজার ২০০ টাকা। সোনার দাম বাড়লেও এদিন সামান্য কমেছে রুপোর দর। শহরে এদিন এক কিলো খুচরো রুপোর দাম যায় ১ লক্ষ ২০০ টাকা। একদিনের তফাতে কেজি প্রতি রুপোর দাম কমেছে ১ হাজার ১০০ টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ