Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

কলকাতায় নামল সোনার দর

অক্ষয় তৃতীয়ার আগে ফের নামল সোনার দর। সোমবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর ছিল ৯৫ হাজার ৯৫০ টাকা।

কলকাতায় নামল সোনার দর
  • ২৯ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগে ফের নামল সোনার দর। সোমবার শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর ছিল ৯৫ হাজার ৯৫০ টাকা। শনিবারের তুলনায় ১০ গ্রাম পিছু দাম কমেছে ৯৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন গিয়েছে ৯১ হাজার ২০০ টাকা। প্রসঙ্গত, আমেরিকার শুল্ক ঘোষণা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে টালবাহানার জেরে দিন কয়েক আগেই ১ লক্ষ টাকার সীমা পেরিয়েছিল হলুদ ধাতু। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও চীনের মধ্যে যে পারস্পরিক শুল্ক যুদ্ধ চরমে উঠেছিল, তা কিছুটা থিতিয়েছে। তার জেরে লগ্নিকারীদের মধ্যে কিছুটা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে লগ্নির জন্য আত্মবিশ্বাস ফিরছে। তাই লগ্নিকারীদের একটা অংশ সোনা ছেড়ে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছেন। তার জেরে সোনার চাহিদা সামান্য কমায়, দামের ক্ষেত্রে তার সদর্থক প্রভাব পড়ছে বাজারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ