Bartaman Logo
৯ জুন, ২০২৬

গোয়ায় অগ্নিকাণ্ড: নাইটক্লাবের ২ মালিকের জামিন

গত বছরের ডিসেম্বরে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও তরতাজা। ঝলসে মৃত্যু হয়েছিল ২৫ জনের। গ্রেপ্তার করা হয়েছিল নাইটক্লাবের মালিক সৌরভ লুথার ও গৌরব লুথারকে।

গোয়ায় অগ্নিকাণ্ড: নাইটক্লাবের ২ মালিকের জামিন
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পানাজি: গত বছরের ডিসেম্বরে গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও তরতাজা। ঝলসে মৃত্যু হয়েছিল ২৫ জনের। গ্রেপ্তার করা হয়েছিল নাইটক্লাবের মালিক সৌরভ লুথার ও গৌরব লুথারকে। বুধবার এই দুই ভাইয়ের জামিন মঞ্জুর করল গোয়ার মাপুসা দায়রা আদালত। তবে আপাতত জেল থেকে তাঁরা ছাড়া পাচ্ছেন না। অন্য একটি জালিয়াতি মামলায় তাঁদের হেপাজতে নিয়েছে গোয়া পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিশপ্ত নাইটক্লাবের লাইসেন্স ও অন্যান্য নথি সংক্রান্ত জালিয়াতির মামলা চলছে লুথার ভাইদের বিরুদ্ধে। যার তদন্ত এখনও শেষ হয়নি।  গত ৬ ডিসেম্বর ‘বার্চ বাই রোমিও লেন’ নামে ওই নাইটক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোনোরকম সরকারি অনুমতি ছাড়াই নাইটক্লাবটি চলছিল। এছাড়াও নিরাপত্তার একাধিক বিধি লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে। আগুন লাগার কয়েক ঘণ্টার মধ্যেই দুই মালিক থাইল্যান্ডে পালিয়ে যান। পরে ১৭ ডিসেম্বর গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনে গোয়ার আঞ্জুনা পুলিশ। অভিযুক্তদের আইনজীবী পরাগ রাও বলেন, অগ্নিকাণ্ড সংক্রান্ত মামলায় দুই ভাইকে জামিন দিয়েছেন বিচারক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ