Bartaman Logo
৯ জুন, ২০২৬

যোগীরাজ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, আত্মঘাতী গণধর্ষিতা কিশোরী

দলিত নাবালিকাকে গণধর্ষণ। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেয়নি যোগীরাজ্যের পুলিশ। এর জেরে মঙ্গলবার আত্মঘাতী ১৭ বছরের নির্যাতিতা কিশোরী।

যোগীরাজ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, আত্মঘাতী গণধর্ষিতা কিশোরী
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: দলিত নাবালিকাকে গণধর্ষণ। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই নেয়নি যোগীরাজ্যের পুলিশ। এর জেরে মঙ্গলবার আত্মঘাতী ১৭ বছরের নির্যাতিতা কিশোরী। পুলিশি নিষ্ক্রিয়তার এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের চিত্রকূট জেলায়। মঙ্গলবার আত্মঘাতী হয়েছে ১৭ বছরের নির্যাতিতা। পুলিশের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার অভিযোগ, হোলির দিন গণধর্ষণের শিকার হয় ওই নাবালিকা। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপই নেয়নি পুলিশ। তার জেরেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। বিতর্কের মুখে পুলিশের সাফাই,  ধর্ষণ নয়, হোলিতে জোর করে রং দেওয়ার অভিযোগ দায়ের করেছিল কিশোরীর পরিবার। যদিও পুলিশের দাবি মানতে নারাজ চিত্রকূট সদরের সমাজবাদী পার্টির বিধায়ক অনিল প্রধান। তাঁর দাবি, গণধর্ষণের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্যেরও দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

বুধবার চিত্রকূটের এসপি অরুণ কুমার সিং জানিয়েছেন, কিশোরীর মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত তিন নাবালকের বিরুদ্ধে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ