Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজো দেওয়া থেকে প্রভাতফেরি, নববর্ষে হাওড়ায় অন্য মুডে প্রার্থীরা

মন্দিরে পুজো দেওয়া থেকে দোকানে দোকানে হালখাতা, রেস্তরাঁয় ভুরিভোজ থেকে দল বেঁধে আড্ডা— বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বুধবার ভোর থেকেই উৎসবের মেজাজে বাঙালি।

পুজো দেওয়া  থেকে প্রভাতফেরি,  নববর্ষে হাওড়ায় অন্য মুডে প্রার্থীরা
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মন্দিরে পুজো দেওয়া থেকে দোকানে দোকানে হালখাতা, রেস্তরাঁয় ভুরিভোজ থেকে দল বেঁধে আড্ডা— বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বুধবার ভোর থেকেই উৎসবের মেজাজে বাঙালি। তবে এবার ভোটমুখী রাজ্যে বাংলা নববর্ষের তাৎপর্যই ছিল আলাদা। এই বিশেষ দিনে ভোটারদের কাছে যাওয়ার সুযোগের সদ্ব্যবহার করেছেন সব দলের প্রার্থীরা। নববর্ষ উপলক্ষ্যে এদিন সকালে উলুবেড়িয়া সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বর্ষবরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠের সামনে থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রভাতফেরির আয়োজন করা হয়েছিল। নির্বাচনের আবহাওয়ায় প্রভাতফেরিতে অংশ নিয়ে জনসংযোগ করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, এদিন সকালে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে পুজো দেওয়ার পাশপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের উদ্যোগে  কুলগাছিয়ার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে তুলসীবেড়িয়া মোড় পর্যন্ত প্রভাতফেরিতে অংশ নিয়ে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী পুলক রায়। এদিন বাগনানের খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে জনসংযোগে নামেন বাগনান কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরুণাভ সেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ